সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের পাহারাদার- গন অধিকার পরিষদ নেতা আবু হানিফ
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-বরিশালে আদালত কর্তৃক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির মিথ্যা ও হয়রানিমূলক মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ,কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা।
শুক্রবার ৪ জুলাই বিকাল ৪ টায় এই উপলক্ষে গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের মুক্ত মঞ্চের সামনে সমাবেশ করে।
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ২৫ জন নেতাকর্মীর নামে মামলা নিতে আদালত যে নির্দেশ দিয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আওয়ামিলীগ গত ১৫ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। ১৪ দল ও জাতীয় পার্টি আওয়ামিলীগ কে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে। আওয়ামিলীগের বিচারের পাশাপাশি এই দোসরদের বিচার হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাস হয়ে গেলেও এখনও আওয়ামিলীগের সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাহিরে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তারাও দায়িত্ব পালন করছে না।এই সরকার আওয়ামিলীগ ও তার দোসরদের পাহারাদার হিসেবে কাজ কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থান না হলে এই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেত না। সেই জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে,জনগণ মুক্ত করার জন্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম নুরুল হক নুর । এই জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নামে আদালত কিভাবে মিথ্যা মামলার নেওয়ার নির্দেশ দেয় সেটা বোধগম্য নয়। এই বিপ্লবীদের নামে মামলা হচ্ছে কাদের ইশারায় আমরা জানতে চাই।
জাতীয় পার্টির বিচারের আগে কোন কাজ করতে দিবে না এই দেশের জনগণ, তাদেরও বিচার হতে হবে। বরিশালে জাতীয় পার্টির মিছিলে যোগ দেয় আওয়ামিলীগের নেতাকর্মীরা, সেটা প্রতিহত করতে গেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছিলো। এখন আবার সেই জাতীয় পার্টি আদালতে মামলার আবেদন করে আদালতও সেটা গ্রহণ করে। এই আদালতে এখনও ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে। আগে হাসিনার নির্দেশে রায় হতো এখন কার নির্দেশে আদালত চলছে সেটা খুঁজে বের করতে হবে। আদালত কে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে।
এ ছাড়াও সমাবেশে গণঅধিকার পরিষদ,কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন,” নুরুল হক নুর ২৪ এর আন্দোলনের মহানায়ক,তার নামে করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।এই মামলা প্রত্যাহাার না করা হলে সামনে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান,ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান,সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সহ সভাপতি আশরাফ প্রমুখ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































